মনপুরায় জোয়ারে নিম্নাঞ্চলসহ ফসলের ক্ষেত প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২০, ০৫:৩১
  • 753 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২০, ০৫:৩১
  • 753 বার পঠিত
মনপুরায় জোয়ারে নিম্নাঞ্চলসহ ফসলের ক্ষেত প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার বিচ্ছিন্ন মনপুরায় উজান থেকে নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হওয়ায় উপকূলের চারটি গ্রামের নিম্নাঞ্চলসহ আমন ফসলের ক্ষেত প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে দূর্ভোগে পড়েছে হাজারো মানুষ। এদিকে জোয়ারের পানিতে মনপুরা উপকূলের বিচ্ছিন্ন বেড়ীবাঁধহীন কলাতলীর চর ও চরনিজামের ফসলের ক্ষেতসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সমস্ত এলাকার মানুষ জোয়ারের পানিতে দিনে-রাতে দু’বেলা পানিবন্দি অবস্থায় থাকতে হচ্ছে।

 

রবিবার দুপুর ১২ টায় মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডে (পাউবো)। এর
আগে শনিবার বিকেলে মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর প্রবাহিত হয়।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, অমবস্যার প্রভাবে জোয়ারের পানিতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর, চরযতিন, চরজ্ঞান গ্রামের নিম্নাঞ্চল ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ওই সমস্ত এলাকার আমন ফসলের ক্ষেত প্লাবিত হয়। চারগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে দূর্ভোগে পড়েছেন।

 

এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, উজানের নেমে আসা ঢল ও অমাবস্যার
প্রভাবে মেঘনার পানি বিপদসীমিার ১৯ সেন্টিমিটার উপর প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর আগে শনিবার বিকেলে মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর প্রবাহিত হয়েছিল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581