বিডিনিউজ সম্পাদকের ৫০ কোটি টাকা জব্দের আদেশ

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ০৬:৪৭
  • 772 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ০৬:৪৭
  • 772 বার পঠিত
বিডিনিউজ সম্পাদকের ৫০ কোটি টাকা জব্দের আদেশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কয়েকটি অ্যাকাউন্টসহ সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর অ্যাকাউন্টে থাকা ৫০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত

পারমিশন মামলার শুনানি নিয়ে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ অ্যাকাউন্টগুলো নিশ্চল করার আদেশ দেন।

তৌফিক ইমরোজ খালেদীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান আদালতে এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, ‘তৌফিক ইমরোজ খালেদী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও নিজের নামের হিসাবে বিপুল পরিমান টাকা স্থানান্তর করেছেন। তিনি বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ‘দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭‘ এর বিধি ১৮ (সংশোধিত) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’ এর ১৪ ধারার বিধান মতে তার অপরাধলব্ধ অর্থের ব্যাংক হিসাব/এফডিআর ফ্রিজ (অবরুদ্ধ) করা প্রয়োজন।

এ বিষয়ে শুনানি নিয়ে আদালত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ৯টি এফডিআর ও তৌফিক ইমরোজ খালিদীর নামে বিভিন্ন ব্যাংকে করা ১৩টি এফডিআর অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493