বরিশাল ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধিঃ
আগৈলঝাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ ননী মজুমদারসহ দুই জনের মৃত্যু হয়েছে। অপর দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত গুরুতর আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয় ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়,গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহসড়কের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী নামক স্থানে সোমবার দুপুরে দ্রæতগামী ট্রাকের ধাক্কায় ইজিবাইক আরোহী মিল শ্রমিক জামাল (৫০) নিহত হয়। নিহত জামাল উপজেলার ুদাসেরহাট এলাকায় কালুর তেল মিলের শ্রমিক ছিল। তার বাড়ি বাগেরহাট জেলার সরনখোলা উপজেলা খেঁজুর বাড়ি গ্রামের আমির হোসেন এর ছেলে নিহত জামাল।
একই ওই দিন মহাসড়কে লোকাল বাসের চাকায় পিষ্ঠ হয়ে রামানন্দেরআঁক গ্রামের নিরাঞ্জন মজুমদারের ছেলে আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা ননী মজুমদার(৪০) নিহত হন।
মহাসড়কের ফুল্লশ্রীর পুরান ডাক বাংলো নামক স্থানে বিকেলে ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর মোটরসাইকেলে বিপরীত দিক থেকে আসা গাছ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট, ১৩-৪৪১২) ধাক্কা দেয়। এতে সাগর গুরুতর আহত হয়। গুরুতর আহত সাগরকে তাৎক্ষনিক উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। #