সব খেলাধুলায় রাশিয়া ৪ বছরের জন্য নিষিদ্ধ

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ১০:২২
  • 1100 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ১০:২২
  • 1100 বার পঠিত
সব খেলাধুলায়  রাশিয়া ৪ বছরের জন্য নিষিদ্ধ

ডোপিংয়ের কারণে সব ধরনের স্পোর্টিং ইভেন্ট থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছে রাশিয়া। ফলে ২০২০ টোকিও অলিম্পিক এবং ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপেও অংশ নিতে পারবে না দেশটি।

বিশ্বের এন্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) সিদ্ধান্ত অনুসারে অনুষ্ঠিতব্য ২০২০ টোকিও অলিম্পিক এবং ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারবে না রাশিয়া। অবশ্য যে সকল অ্যাথলেট ব্যক্তিগতভাবে ডোপ টেস্টে উত্তীর্ণ হবেন, তারা রাশিয়ার নাম ব্যবহার না করে খেলায় অংশ নিতে পারবেন।
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়াডা’র কার্য নির্বাহী কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই নিষিদ্ধের বিরুদ্ধে আপিলের জন্য এখনও ২১ দিন সময় রয়েছে রাশিয়ার হাতে। এ সময়ের মধ্যে ওয়াডা’র হাতে রাশিয়ার এন্টি ডোপিং এজেন্সি (রুসাডা) তাদের পরীক্ষা কার্যক্রমের তথ্য নির্দেশনা অনুসারে প্রদান করলে নিষেধাজ্ঞা বাতিল বা শিথিল করা হতে পারে। তবে নিষেধাজ্ঞার মধ্যে ২০২০ সালের ইউরো কাপে অংশ নেবে রাশিয়া কারণ ওয়াডা’র ‘আন্তর্জাতিক বড় আসর’ হিসেবে ইউরো কাপকে বিবেচনা করা হয়না।

২০১৪ সালে সোচিতে অনুষ্ঠিত খেলায় ডোপ টেস্টে ধরা পড়ার পর তিন বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় রাশিয়াকে। এ কারণে ২০১৮ সালে শীতকালীন অলিম্পিকে পতাকা ছাড়া অংশগ্রহণ করে রাশিয়ার ১৬৮ জন অ্যাথলেট। মূলত মেলডোনিয়াম নিষিদ্ধ হবার পর রাশিয়ান অ্যাথলেটরা ডোপ টেস্টে নিষিদ্ধ হন। রাশিয়ান কর্তৃপক্ষ তখন জানায়, এটি সাধারণ মেডিসিন হিসেবেই রাশিয়ান অ্যাথলেটরা ব্যবহার করত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581