মনপুরায় মধ্যরাতে এক ব্যবসায়ীকে গতিরোধ করে হত্যার চেষ্ঠা কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক, পলাতক-২

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০২০, ০৭:২৫
  • 772 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০২০, ০৭:২৫
  • 772 বার পঠিত
মনপুরায় মধ্যরাতে এক ব্যবসায়ীকে গতিরোধ করে হত্যার চেষ্ঠা  কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক, পলাতক-২

মিজানুর রহমান জুয়েল, মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় এক মুদি ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে রাতে হোন্ডাযোগে বাড়ি ফেরার পথে গতিরোধ করে ঢাকা থেকে আগত কিশোর গ্যাংয়ের ৪ সদস্য। ওই সময় ছুরি দেখিয়ে টাকার ব্যাগ ছিনতাইসহ হত্যার চেষ্ঠা চালালে ব্যাবসায়ী ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় এক সদস্য পুকুরে পড়ে যায়। তখন ওই সদস্যকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের অপর এক সদস্যকে আটক করে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় মুদি ব্যবসায়ী মোঃ নুরনবী অরুন বাড়ি ফেরার পথে হরিবাড়ি সংলগ্ন পাকা সড়কের ওপর এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আটককৃতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ জেলার কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা বাদল মৃধার ছেলে হৃদয় (১৮) ও নরসিংদী জেলার বাসিন্দা রাজু মিয়ার ছেলে এছহাক (১৮) কে আটক করে। বর্তমানে এরা ঢাকার হেমায়েতপুর বসবাস করে। তবে ঘটনার সাথে জড়িত পলাতক দুই সদস্য শুভ ও ফরহাদকে গ্রেফতারে অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে পুলিশ।

মুদি ব্যবসায়ী নুরনবী অরুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সাড়ে ১২টার সময় তুলাতলী বাজার থেকে হোন্ডাযোগে বাড়ি ফেরার পথে হরিবাড়ির সামনে রাস্তার দুই পাশে দড়ি টানিয়ে গতিরোধ করে ছিনাতাইসহ হত্যার চেষ্ঠা করে। এই সময় ডাক-চিৎকার দিলে রাস্তার পাশে থাকা স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে পালিয়ে যাওয়ার সময় এক সদস্য পুকুরে পড়ে গেলে ওই ছিনতাইকারী সদস্যকে আটক করে পুলিশে কাছে হস্তান্তর করা হয়।

আটক কিশোর গ্যাংয়ের সদস্য হৃদয় জানান, স্থানীয় শুভ এর সহযোগিতায় ঢাকা থেকে চারদিন আগে আমরা তিনজন মনপুরায় আসি। গত তিনদিন ধরে ওই ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষন করি। পরে আজ (বৃহস্পতিবার) রাতে পরিকল্পনা করে আমরা ৪ জন টাকার ব্যাগ ছিনতাইয়ের জন্য চেষ্ঠা করি।

এব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, আটককৃত কিশোর গ্যাংয়ের এক সদস্য হৃদয়ের তথ্যমতে অপর সদস্য এছহাককে অভিযান চালিয়ে আটক করা হয়। তবে ঘটনার সাথে জড়িত অপর সদস্য শুভ ও ফরহাদ পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581