ধর্ষণ থেকে বাঁচতে গৃহবধূর কাণ্ড

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২০, ০৭:২০
  • 760 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২০, ০৭:২০
  • 760 বার পঠিত
ধর্ষণ থেকে বাঁচতে গৃহবধূর কাণ্ড

ভোলার চরফ্যাশনে ধর্ষকের হাত থেকে বাঁচতে গৃহবধূ হাতের পাশে পাওয়া ব্লেড দিয়ে লম্পটের পুরুষাঙ্গ কর্তন করেছে বলে স্বীকার করেছেন। গৃহবধূকে ধর্ষণচেষ্টা করলে তিনি বাধ্য হয়ে এ ঘটনা ঘটান। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

লম্পটের নাম মোহাম্মদ নঈম (৩৫)। তার বাড়ি উপজেলার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাসানচর গ্রামে। তার পিতার নাম আজম আলী সরদার। নঈম পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শোভন কুমার বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নঈমকে রাত ২টা ৪৫ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে বরিশাল রেফার করা হয়েছে।

ওই গৃহবধূ জানান, তার স্বামী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তার দুই ছেলে। গৃহবধূ পাশাপাশি নকশিকাঁথা তৈরি করে বিক্রি করেন। মোহাম্মদ নঈম তাকে প্রায় আড়াই মাস ধরে মোবাইল ফোনে ও সরাসরি কুপ্রস্তাব দিয়ে আসছে। একই সঙ্গে স্বামীর কান ভারি করে সংসারে কলহ সৃষ্টি করছে।

তিনি জানান, রোববার রাতে কৌশলে ঘরে ঢুকে নঈম তাকে ধর্ষণের চেষ্টা করে। তিনি বাঁচার জন্য হাতের কাছে রাখা সেলাইয়ের বাক্স থেকে ব্লেড বের করে এলোপাতাড়ি চালান। এ সময় নঈমের পুরুষাঙ্গ কেটে যায়। তার চিৎকারে স্থানীয়রা এসে নঈমকে প্রথমে থানায় এবং পরে হাসপাতালে নিয়ে যান।

ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য এমদাদুল হক মিঠু বলেন, নঈম এলাকায় চিহ্নিত লম্পট হিসেবে পরিচিত। নারীদের শ্লীলতাহানির দায়ে বিচারে কয়েকবার তার মোটা টাকা জরিমানা হয়েছে। তবে গত রোববার রাতের ঘটনায় নঈমকে নাকি ফাঁসানো হয়েছে।

উপজেলার শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নঈম ও গৃহবধূর কাছ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। নঈম বলছে- তাকে ডেকে নিয়ে পুরুষাঙ্গ কর্তন করা হয়েছে। আর গৃহবধূ বলছে- ধর্ষণচেষ্টা করলে বাঁচার তাগিদে ব্লেড চালিয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493