ভোলায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে বেল্লাল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২০, ০২:৫৪
  • 814 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২০, ০২:৫৪
  • 814 বার পঠিত
ভোলায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে বেল্লাল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ভোলায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে বেল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক এ রায় দেন।

আদালত সূত্র জানিয়েছে, ২০১৭ সালের ২ জুন জেলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নে আসামি তার নিজ ঘরে ঘুমের মধ্যে স্ত্রী শাহনাজ বেগমকে গলা কেটে হত্যা করে। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে স্ত্রীকে কম্বল দিয়ে পেঁচিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় বিছানায় থাকা তার ছোট শিশু কন্যা মোহনাও (১) আগুনে পুড়ে মারা যায়। দাম্পত্য কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটে।

শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

চাঞ্চল্যকর এ ডাবল মার্ডারের রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আশরাফ হোসেন লাবু ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581