ভোলায় পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২০, ০২:৫৯
  • 831 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২০, ০২:৫৯
  • 831 বার পঠিত
ভোলায় পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত

ভোলার দৌলতখান ও চরফ্যাশনে পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভোলা-চরফ্যাশন ও দৌলতখানের অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কবির হোসেন (৬৫), লামিয়া (৮) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, সকালে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার এলাকায় বাসের চাপায় কবির হোসেন নামে এক পথচারী নিহত হয়েছে। একই দিন সকালে দৌলতখানের সৈয়দপুর সড়কে অটোরিকশার চাপায় লামিয়া নামে এক শিশু নিহত হয়েছে।

অন্যদিকে ভোলা-চরফ্যাশন সড়কের কাইমুদ্দিন সড়কে ট্যাংকার ও অটোবোরাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচ জন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ও চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493