আগৈলঝাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই জনের মৃত্যু || ১জন আহত

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ১৩:০০
  • 817 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৯, ১৩:০০
  • 817 বার পঠিত
আগৈলঝাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই জনের মৃত্যু || ১জন আহত

শামীম আহমেদ॥ বরিশালের আগৈলঝাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এক মিল শ্রমিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। অপর দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত গুরুতর আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী হাসপাতাল সূত্রে জানা যায়, আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহসড়কের আগৈলঝাড়ার ফুলশ্রী এলাকায় সোমবার দুপুরে দ্রুতগামী গাড়ির ধাক্কায় চোঁখ দিয়ে বাঁশ ঢুকে মাথা এফোর ওফোর হয়ে ইজিবাইক আরোহী উপজেলার দাশেরহাট বরিশাল অয়েল মিলের শ্রমিক বাগেরহাট জেলার স্মরনখোলা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে জামাল হাওলাদার (৫০) গুরুতর আহত হয়। তাৎক্ষনিক তাকে উপজেলা হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করলে গৌরনদী এলাকা অতিক্রমকালে জামাল মারা যায়।
একই দিন মহাসড়কে লোকাল বাসের চাকায় পিষ্ঠ হয়ে রামানন্দেরআঁক গ্রামের নিরাঞ্জন মজুমদারের ছেলে আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা দুই সন্তানের জনক ননী মজুমদার নিহত হন।

অপরদিকে ওই মহাসড়কের ফুলশ্রীর পুরান ডাক বাংলো এলাকায় বিকেলে ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর মোটরসাইকেলে উপজেলা সদরে যাবার পথে বিপরীত দিক থেকে আসা গাছ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট, ১৩-৪৪১২) ধাক্কা দেয়। এতে সাগর গুরুতর আহত হয়। গুরুতর আহত সাগরকে তাৎক্ষনিক উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581