মনপুরায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে দুই জেলে দগ্ধ

  • আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২০, ০৬:২২
  • 755 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২০, ০৬:২২
  • 755 বার পঠিত
মনপুরায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে দুই জেলে দগ্ধ

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় শ্রীরাম মাঝির ট্রলারে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন ঘটে দুই জেলে দগ্ধ হয়। ওই ট্রলারে থাকা অপর জেলেরা দগ্ধ হওয়া জেলেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দগ্ধ জেলেদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত আবাসিক ডাঃ শিপন চন্দ্র পাল প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।

সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার শামসুদ্দিন চর সংলগ্ন মেঘনায় ইলিশ মাছ ধরার সময় ট্রলারে এই দূর্ঘটনা ঘটে।

গ্যাস সিলিন্ডারে বিষ্ফোরনে দগ্ধ জেলেরা হলেন, রাধেসাম (৩২) ও সমীর দাস (৪০)। ওই দুই জেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা।

ট্রলারের মাঝি শ্রীরাম জানান, সকাল সাড়ে ৯ টায় শামসুদ্দিন চর সংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের জন্য জাল পাতা হয়। পরে সকালের রান্না গ্যাসের চূলায় উঠাতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন ঘটে। এতে রাধেসাম ও সমীরদাস শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক ডাঃ শিপন চন্দ্র পাল জানান, দগ্ধ দুই জেলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। জেলেদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581