ফোন কিনলেই এক কেজি পেঁয়াজ ফ্রি!

  • আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ০২:৩৬
  • 1104 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ০২:৩৬
  • 1104 বার পঠিত
ফোন কিনলেই এক কেজি পেঁয়াজ ফ্রি!

পেঁয়াজ। এমনই এক পণ্য যা কিনা কোনো কারণ ছাড়া নারীর চোখের জল বের করার ক্ষমতা রাখে। কিন্তু এখন বাজারে গেলে এই পেঁয়াজের দাম পুরুষের চোখের পানিও বের করে দেয়। পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে নানান উদ্ভাবনী বিপণন কৌশল দেখা যাচ্ছে। কোথাও লেখা ‘পেঁয়াজ চাহিয়া লজ্জা দিবেন না’ আবার কোথাও অটো ভাড়ার বদলে দেওয়া হচ্ছে পেঁয়াজ!

ভারতের তামিলনাড়ুতে এবার শুরু হলো পেঁয়াজ অফার। স্মার্ট ফোন কিনলে মিলবে এক কেজি পেঁয়াজ ফ্রি। পাট্টুকোট্টাইয়ের মোবাইল বিক্রয় ও পরিষেবা কেন্দ্র, STR Mobiles এর দোকান থেকে একটি স্মার্টফোন কিনলে বিনামূল্যে পাওয়া যাবে এক কেজি পেঁয়াজ।

দোকানে ক্রেতার সংখ্যা বাড়ানোর জন্য এই অফার চালু করা হয়েছে বলে জানান দোকান মালিক সারাভানাকুমার। পেঁয়াজের ফ্রি অফার চালু করার পর গত সপ্তাহ থেকে দোকানে ক্রেতাদের আনাগোনা বেড়েছে বলে দাবি করেন তিনি।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পেঁয়াজের ফ্রি অফারটি চালু করার পর দোকানে আরো বেশি ক্রেতা এসেছে। সাধারণত আমি দিনে মাত্র তিন থেকে চারটি মোবাইল হ্যান্ডসেট বিক্রি করি। তবে অফার চালু করার পর গত দু’দিনে বিক্রি করেছি ২০টিরও বেশি।’

ভারতে অসময়ে বৃষ্টি হওয়ায় সবজির দাম বেড়েছে বলে দাবি করছেন দেশটির সাধারণ নাগরিকরা। পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে অনেক মজার হাস্যকর ভিডিও।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493