নাজিরপুরে ছাত্র ও যুবলীগের দু’গ্রুপে সংঘাতে আহত ২০

  • আপডেট টাইম : অক্টোবর ১০ ২০২০, ০৫:৫৩
  • 755 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১০ ২০২০, ০৫:৫৩
  • 755 বার পঠিত
নাজিরপুরে ছাত্র ও যুবলীগের দু’গ্রুপে সংঘাতে আহত ২০

পিরোজপুরের নাজিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয়গ্রুপের অন্তত ২০ নেতাকর্মী আহত হন। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হাসপাতাল ব্রিজের ঢালের বুইচাকাঠী টেম্পু স্ট্যন্ডের এই সংঘাতে ভাঙচুর করা হয়েছে ১৪টি মোটরসাইকেল। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করলেও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়- শনিবার দুপুর ১২টার দিকে শ্রীরামকাঠী বন্দরের সোনালী ব্যাংকের সামনের একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিঠুর নেতৃত্বে ৫-৬ জন যুবলীগ কর্মী ছাত্রলীগ নেতা নুরে আলম প্রিয়ংকার ওপর হামলা করে। এসময় তাদের প্রতিরোধ করতে গিয়ে গুরুতর আহত হয় স্মরণ শিকদার (১৮) ও তারেক জামিল তাজ (১৯)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা শ্রীরামাকাঠী বন্দরের পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
এই খবর ছড়িয়ে পড়লে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপসের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে যুবলীগ নেতা মিজানুর রহমান মিঠুসহ তার লোকজনের ওপর পাল্টা হামলা করে। এসময় উভয়গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো শহরজুড়ে এক উত্তপ্তকর পরিবেশ বিরাজ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়গ্রুপের নেতাকর্মীদের সরিয়ে দিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে করে।
এর আগে পাল্টা পাল্টি হামলায় তারেক জামিল রানা তাজ (১৯), রাজিব শেখ (১৮), মানবিন্দু মিস্ত্রী (১৮), রানা বিশ্বাস (১৮), মধু খান (৩২), বেল্লাল হাওলাদার (১৯), রানা হাওলাদার (২২), হৃদয় খান (১৬), হৃদয় মোল্লা (১৬), মিলন (৩৪), কাওছার মৃধা (২২), বাপ্পি খান (৩৫), রায়হান সর্দার (১৮), মিরাজ মৃধা (১৭), প্রিন্স হাওলাদার (১৯), নুরুল আমীন (২৫), নয়ন ফরাজী (২০), জোবায়ের হিমেল (২৫), শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম প্রিয়ংকা (২৫), স্মরন শিকদার (১৮) এবং কলারদোয়ানিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাকিবসহ (২০) উভয়গ্রুপের ২০জন আহত হয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493