বরিশাল ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
স্বরূপকাঠির বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদীতে ভাসমান নৌকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ওই লাশ উদ্ধার করা হয়।
ওই দিন সকালে নদীতে মাছ ধরা জেলেরা একটি ভাসমান নৌকায় একজন লোককে ঘুমানোর মতো দেখে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে জেলেরা নৌকাটি তীরে নিয়ে পুলিশে খবর দিলে ওসি আবির মোহাম্মদ হোসেন ও পরিদর্শক (তদন্ত) মো. আউয়াল কবির ঘটনাস্থলে যান।
ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।