পুলিশের ওপর হামলাসহ ১০ মামলার আসামি মিরাজ গ্রেফতার

  • আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২০, ০৫:৩৬
  • 784 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২০, ০৫:৩৬
  • 784 বার পঠিত
পুলিশের ওপর হামলাসহ ১০ মামলার আসামি মিরাজ গ্রেফতার

ভোলার লালমোহন ‍উপজেলায় ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাসহ ১০ মামলার প্রধান আসামি মো. মিরাজকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় উপজেলার দালাল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরাজ লালমোহন পৌরসভার ১০নং ওয়ার্ড চরছকিনা এলাকার মোতালেব মাতবরের ছেলে এবং ওই ওয়ার্ড কাউন্সিলরের ছোট ভাই।

লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, মাদক ব্যবসায়ী মিরাজের বিরুদ্ধে ১০টি ইয়াবা, চুরির মামলা রয়েছে। এর আগেও ২৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয় মিরাজ।

গত ২৩ আগস্ট রাতে লালমোহন পৌরসভার ১০নং ওয়ার্ডে মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন কাওসার হোসেন (২৬) নামে এক গোয়েন্দা পুলিশ সদস্য।
ওই সময় মিরাজকে মাদকসহ আটক করলে তার সহযোগী মাসুম ডিবির কাওসারের মাথায় ইট দিয়ে পিটিয়ে থেঁতলে দেয়াসহ ব্যাপক মারধর করে মিরাজকে ছিনিয়ে নেয়।

কাওসার এখনও ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই সময় মিরাজসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। মিরাজ পলাতক থাকে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493