নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার / মনপুরার মেঘনায় অভিযানে ৬ জেলেসহ দুই ট্রলার আটক

  • আপডেট টাইম : অক্টোবর ১৫ ২০২০, ০৫:৫৩
  • 746 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১৫ ২০২০, ০৫:৫৩
  • 746 বার পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার / মনপুরার মেঘনায় অভিযানে ৬ জেলেসহ দুই ট্রলার আটক

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় দুই ট্রলারসহ ৬ জেলেকে আটক করেছে ভারপ্রাপ্ত ইউএনও মোঃ সেলিম মিয়ার নের্তৃত্বে পুুলিশের একটি টিম। পরে জেলে ট্রলারে থাকা ৩০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় ও একশত পিচ্ মা ইলিশ তিনটি মাদ্রাসায় বিতরন করা হয়।

বৃহস্পতিবার ভোর রাত ৪ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাজিরচর সংলগ্ন মেঘনায় অভিযান পরিচালনা করে জেলে, মাছ ও জাল জব্দ করা হয়।

আটককৃত ৬ জেলে হলেন, মোঃ শিপন, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ইলিয়াছ, মোঃ লোকমান, মোঃ সোহাগ ও মোঃ ইউনুচ। এদের সবার বাড়ি মনপুরা উপজেলার চরফৈজুদ্দিন গ্রামে।

পরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের বিচারক ভারপ্রাপ্ত ইউএনও সেলিম মিয়া মৎস্য আইনে প্রত্যেক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সেলিম মিয়া জানান, হাজীরচর সংলগ্ন মেঘনায় অভিযান চালিয়ে দুই জেলে ট্রলারসহ ৬ জেলেকে আটক করা হয়। এই সময় ট্রলঅরে থাকা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় ও জব্দকৃত মা ইলিশ তিনটি মাদ্রাসায় বিতরন করা হয়। আগামী ৪ নভেম্বর পর্যন্ত মেঘনায় অভিযান চলবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493