ভোলায় ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২০, ০৪:৫৩
  • 790 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২০, ০৪:৫৩
  • 790 বার পঠিত
ভোলায় ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ভোলা ।। ভোলায় কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. মামুন হাওলাদারের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী কলেজছাত্রী অভিযোগ করে বলেন, গত ৫-৬ মাস আগে আমার খালার বাসা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে বেড়াতে যাওয়ার সুবাদে ওই এলাকার মো. রফিক হাওলাদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. মামুন হাওলাদারের সাথে আমার পরিচয় হয়। পরে মামুন হাওলাদার আমার মোবাইল নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন করে প্রেমের প্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবে সাড়া না দেয়ায় সে আমাকে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে সে আমাকে বিয়ে করাসহ নানা প্রতিশ্রুতি দেয়। এর পর তার সাথে আমার ফোনে কথা চলতে থাকে। সর্বশেষ গত ৩০ আগস্ট সকাল ১০টার দিকে মামুন আমাকে ঘুড়তে নিয়ে যায়। এবং সেখান থেকে আমাকে বিবাহ করার কথা বলে তার খালা মোসা. হাফসা বেগমকে দেখাইতে তার বাসায় নিয়ে যায়। হাফসা বেগম আমাদেরকে ঘরের একটি রুমে রেখে দরজা বন্ধ করে দেয়। পরে ওই রুমের মধ্যে মামুন আমাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে আমি মামুনকে বিবাহ করার কথা বললে মামুন বিভিন্ন টালবাহানা শুরু করে। এ অবস্থায় গত সেপ্টেম্বর মাসের ২ তারিখে মামুনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করি। কিন্তু মামলার দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ মামুমকে গ্রেপ্তার করেনি। আমি পুলিশকে আসামী গ্রেপ্তারের কথা বললে পুলিশ বলে আমরা আসামীকে পাইনা। কিন্তু আসামী মামুম প্রায়ই তার এলাকায় অবস্থান করে বলে আমি বিভিন্ন সূত্রে জানতে পারি।
কলেজছাত্রী আরো বলেন, সম্প্রতি সময়ে নোয়াখালীসহ দেশের বিভিন্ন যায়গায় ধর্ষণের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তার হলেও আমার মামলাটির বেলায় সম্পূর্ণ উল্টো। আমার মামলার দেড় মাস হয়ে গেলেও পুলিশ কেনো আসামী গ্রেপ্তার করতে পারেনি? আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে ধর্ষক মামুন ও তার সহযোগী হাফসা বেগমের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তির দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রীর মা জেসমিন, খালা শামসুন নাহার, নানা মো. বজলুর রহমান, চাচা মো. হাসান, ফুপাতো ভাই মো. দুলাল।
এব্যাপারে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, আমরা আসমী মামুনকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি। কিন্তু আসামী ভোলায় না থাকায় তাকে আটক করা যায়নি। তার মোবাইল ট্রেকিং করে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493