বরিশাল ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মহর্রম, ১৪৪৮ হিজরি
আগামী বছরের মাধ্যমিক (এসএসসি) এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এজন্য শিক্ষার্থীদের পরীক্ষার বসার প্রস্তুতি নিতে বলেছেন শিক্ষামন্ত্রী।
তবে, নির্ধারিত মাসে পরীক্ষাগুলো হবে কিনা তা নিয়ে সংশয়ের কথাও জানান শিক্ষামন্ত্রী।
মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে বুধবার (২১ অক্টোবর) দুপুরে শিক্ষামন্ত্রী এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান।
গত বেশ কয়েক বছর ধরে ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন এমন একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যে, খুব বেশি সিদ্ধান্ত আমরা দিতে পারছি না।
এসএসসির জন্য কি হবে, আগামী এইচএসসির জন্য কি হবে, সব বিষয়গুলো নিয়ে আবারও আপনাদের (সাংবাদিক) সঙ্গে কথা বলবো।
দীপু মনি বলেন, সব শিক্ষার্থীকে আমি বলবো যাদের সামনের বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে, তারা অবশ্যই নিজেদের বইগুলো পড়বেন, যতদূর সম্ভব অনলাইনে অ্যাকসেস করবেন।