প্রতিটি গাড়ির চালককে ডোপ টেস্ট করানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২০, ০৫:৩৫
  • 718 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২২ ২০২০, ০৫:৩৫
  • 718 বার পঠিত
প্রতিটি গাড়ির চালককে ডোপ টেস্ট করানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদকাসক্ত কিনা তা জানতে প্রতিটি গাড়ির চালককে ডোপ টেস্টিং সিস্টেমের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ নির্দেশ দেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিলনায়তনে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনু্ষ্ঠানে যোগ দেন। খবর ইউএনবির

শেখ হাসিনা বলেন, ‘একটি বিষয় মনে রাখতে হবে, যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক গ্রহণ করে কিনা। তাদের ডোপ টেস্ট করা প্রয়োজন। তারা মাদক নিচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। প্রতিটি চালকের জন্য একবার হলেও এই পরীক্ষার প্রয়োজন আছে এবং আপনাদের এটি করতে হবে।’

প্রধানমন্ত্রী জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে ও দুর্ঘটনার শিকার হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে চালকদের লাঞ্ছিত করা ও যানবাহনে হামলা চালানোর মানসিকতা বর্জন করার আহ্বান জানান। কারণ এটি অনেক ক্ষেত্রেই আরও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

তিনি পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহার করার পরামর্শ দিয়ে বলেন, ‘ট্রাফিক আইন সবার জন্য সমান এবং প্রত্যেককে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে।’

শেখ হাসিনা চালকদের অন্য গাড়িকে ওভারটেক করার মানসিকতা পরিহার করতে বলেন কারণ এটি অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493