ভোলায় পরকীয়ার জেড়ে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২০, ০৫:১৮
  • 753 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২০, ০৫:১৮
  • 753 বার পঠিত
ভোলায় পরকীয়ার জেড়ে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা।।
ভোলায় এক ইউপি সদস্যের সাথে পরোকীয়ার জেড় ধরে ফারজানা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ফারজানা ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ আমিনুল ইসলামের স্ত্রী।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফজলু ফরাজীর ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত দুই বছর আগে আমিনুল ইসলামের সাথে ফারজানা আক্তারের বিয়ে হয়। তাদের কোন সন্তান ছিলো না। বোহানউদ্দিনের খেয়াঘাট এলাকায় একটি প্রাইভেট স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করেন। এ সুবাধে তারা গত ৪/৫ মাস আগে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলু ফরাজীর একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রী ফারজানাকে নিয়ে থাকতেন আমিনুল। ওই সময় বাড়ির মালিক ও স্থানীয় ইউপি সদস্য ফজলু ফরাজীর সাথে ফারজানার পরোকীয়ার সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে ইউপি সদস্যের ভয়ে কেউ সাহস করে কথা বলতো না। পরোকীয়ার কারণে ফারজানার সাথে তার স্ত্রীর কলহল সৃষ্টি হয়। পরে আমিনুল ওই বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে ইউপি সদস্য ফজলু ক্ষিপ্ত হয়ে ফারজানার স্বামীকে হুমকী দেয়।

পরে সন্ধ্যার দিকে তাদের ভাড়া করা বাসার ফ্যানের সাথে ফারজানার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহারুল আমীন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। বিষয়টি তদন্ত চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493