বরিশাল বিমানবন্দরকে আধুনিক করার প্রস্তুতি চলছে : হাসানাত আব্দুল্লাহ

  • আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০১৯, ১১:৫০
  • 1107 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০১৯, ১১:৫০
  • 1107 বার পঠিত
বরিশাল বিমানবন্দরকে আধুনিক করার প্রস্তুতি চলছে : হাসানাত আব্দুল্লাহ

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি বলেছেন, দলের দুঃসময়ের ত্যাগী ও পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে আওয়ামী লীগের কমিটি গঠনের মাধ্যমে সরকারের চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ দ্রুতই উন্নত রাষ্ট্রে পরিনত হবে। কোন ব্যবসায়ী অনুপ্রবেশকারী ও হাইব্রীড নেতাদের বাদ দিয়ে প্রকৃত ত্যাগী নেতাদের হাতে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দেওয়া আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় এ গুলোকে নির্মূল করা হয়েছে। শেখ হাসিনা ক্যান্টমেন্ট, দোয়ারিকা সেতু, শিক্ষা বোর্ড, পায়রা বন্দর ,পদ্মা সেতু, রেললাইন, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দরসহ শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে। বরিশাল বিমান বন্দরকে আধুনিকভাবে রুপান্তর করার প্রস্তুতি চলছে। বরিশালের উন্নয়নে সিঙ্গাপুর শহরে পরিনত করা হবে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস, বরিশাল-২ আসনের এমপি মোঃ শাহে আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক সচিব সিরাজউদ্দিন আহম্মেদ, বরিশাল জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল­াহ, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চিশতী, এ্যাড. সামসুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মৃধা. মুহাম্মদ আক্তার উজ্জামান মিলন প্রমূখ।

সম্মেলন সফল করতে কয়েকদিন ধরে উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো কয়েক বার সভা করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সম্মেলন ঘিরে রঙ্গিন পোষ্টার, ফেস্টুন, ব্যানার আর তোরনের সাজে সাজিয়ে তুলছে উপজেলা, বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা-কমীরা ব্যান্ড পার্টিসহ মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসেন। বিভিন্ন সহযোগী সংগঠনগুলো থেকেও আলাদা আলাদা ভাবে ব্যানার নিয়ে মিছিল সহকারে কলেজ মাঠে প্রবেশ করেন।

এদিকে সম্মেলনের উপজেলা কমিটির ঘোষনা না হলেও দু’একদিনের মধ্যে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লা­হ এমপি, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীদের সাথে আলোচনার ম্যাধমে অনুপ্রবেশকারী ও হাউব্রিড নেতাদের বাদ দিয়ে প্রকৃত ত্যাগী নেতাদের হাতে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দেবেন বলে জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493