বরিশালসহ দেশের ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা সংকেত জারি

  • আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২০, ০১:৪৫
  • 827 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২০, ০১:৪৫
  • 827 বার পঠিত
বরিশালসহ দেশের ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা সংকেত জারি

অনলাইন ডেস্ক।। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। তবে ফের দেশের ১২টি অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি ও অস্থায়ী ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এসব অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার সকালে নদীবন্দরের পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রাজধানীতে আগামী ছয় ঘণ্টা দিনের তাপমাত্রা বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সকালে অধিদফতরের আবহাওয়া পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭ টা থেকে ছয় ঘণ্টা ঢাকাসহ এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজধানী ও তার আশপাশের এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া পূর্ব/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৬-১২ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতা ছিল ৯৯ শতাংশ। আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা ৫ টা ১৮ মিনিটে। আর আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ৬টা ৬ মিনিটে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493