পরাজয় মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২০, ২২:১৭
  • 820 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২০, ২২:১৭
  • 820 বার পঠিত
পরাজয় মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প

পরাজয় নিশ্চিত হওয়ার পরও তা মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। আইনি লড়াই চালিয়ে আরও জটিল পরিস্থিতির দিকেই এগুচ্ছেন বর্তমান এই প্রেসিডেন্ট।

এক বিবৃতিতে ট্রাম্প নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, এই নির্বাচন শেষ হতে ‘আরও অনেক বাকি। ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে তার প্রচার শিবির আগামি সপ্তাহে আদালতে যাবে।

তার দাবি, ডেমোক্রেটরা নির্বাচনে জয়ের ভুয়া দাবি করছেন। এছাড়া বাইডেনের জয়ের খবর দেওয়া মার্কিন সংবাদমাধ্যমগুলোর কঠোর সমালোচনা করেছেন তিনি।

ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় জয় পাওয়ায় শনিবার রাতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ইলেকটোরাল ভোট পাওয়া নিশ্চিত হয়ে যায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ২৯০টি ইলেকটোরাল ভোট পেয়ে এতে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। যেখানে ট্রাম্প পেয়েছেন ২১৪টি।

আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার প্রেসিডেন্ট হবার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন।

টুইট বার্তায় তিনি বলেন, এই মহান দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে নির্বাচিত করায় সম্মানিত বোধ করছি। আমাদের সামনের কাজ কঠিন হবে। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আমেরিকার সবার প্রেসিডেন্ট হব— আমাকে আপনি ভোট দিয়েছেন কি দেননি, সেটা বিষয় নয়।

কিন্তু প্রবল উত্তেজনাপূর্ণ এই নির্বাচন শেষে হার নিশ্চিত হলেও সহজে হার মানতে রাজি নন র্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী টাম্প। এক বিবৃতিতে তিনি বলেন, সহজ কথাটা হল, এই নির্বাচন শেষ হতে আরও অনেক বাকি আছে।

ডেমোক্রেটরা নির্বাচনে জয়ের ভুয়া দাবি করছেন মন্তব্য করে তিনি বলেন, আমরা সবাই জানি, জো বাইডেন কেন জয়ী হওয়ার মিথ্যা দাবি করার জন্য তাড়াহুড়ো করছেন, আর কেন তার মিত্র সংবাদমাধ্যমগুলো তাকে সাহায্য করার এত চেষ্টা করছে। তারা চায় না যে সত্য প্রকাশিত হোক।

আদালতে যাবার ঘোষণা দিয়ে বিবৃতিতে ট্রাম্প বলেন, নির্বাচনের আইন পুরোপুরি মানা হয়েছে এবং ন্যায্য বিজয়ীই ক্ষমতায় বসছেন—এ বিষয়টি নিশ্চিতের জন্য তার প্রচার শিবির আগামী সোমবার নাগাদ আদালতের দ্বারস্থ হবে।

প্রসঙ্গত, ভোট গণনা চলার সময়েই ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোর বেশ কয়েকটিতে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির থেকে মামলা করা হয়েছিল। কিন্তু মামলাগুলো আদালত খারিজ করে দেয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581