হোটেল এরিনা থেকে ৬২ জন আটক

  • আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০১৯, ১৬:৩০
  • 1339 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০১৯, ১৬:৩০
  • 1339 বার পঠিত
হোটেল এরিনা থেকে ৬২ জন আটক

বরিশাল নগরীর অভিজাত হোটেল এরিনায় অভিযান চালিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ। অভিযানের সময় বার, মদ্যপান রত অবস্থায় ৬২ জনকে আটক করা হয়।।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে এরিনা বারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমিরন মন্ডলের নেতৃত্বে এসআই বশির, এসআই ফজলুল, এএসআই মাহবুব, এএসআই সুমন, এএসআই হুমায়ুন, এএসআই বিধান, এএসআই জুয়েল, এএসআই রিয়াজসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়।

 

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমিরন মন্ডল জানান, বারটির লাইসেন্স থাকলেও বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা করছে, এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডের প্রমাণও পাওয়া গেছে। লাইসেন্সের শর্ত অনুযায়ী যাদের মদ পান করার লাইসেন্স আছে শুধু তাদের কাছেই মদ বিক্রি করতে পারবে এই বার। কিন্তু বারটি অপ্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে সবার কাছে মদ ও বিয়ার জাতীয় পণ্য বিক্রি করছে। যা আইনত দন্ডনীয় অপরাধ।

 

এসময় তাৎক্ষনিক উপস্থিত হন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সহকারি কমিশনার) মো. আতাউল ইসলাম রাব্বি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেলাল, বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হেসেন ভূঁইয়া, কোতয়ালী মডেল থানার এসি রাসেল আহম্মেদ, কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত আসাদুজ্জামান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493