বরিশাল ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
দৌলতখান(ভোলা) প্রতিনিধি
অন্তুর কোন দোষ ছিলো না। ভুল সব আমারই ছিলো। আমার আর ভালো লাগেনা এই পৃথিবী। এক বিন্দুও বাচঁতে ইচ্ছে করেনা আর এইখানে থাকতে। এই পৃথিবীতে সত্যি কারের ভালোবাসার কোন মূল্য নেই। আমি চলে যাচ্ছি
ভোলার দৌলতখানে চিরকুট লেখে সম্পদ চন্দ্রদে নামে এক কলেজ ছাত্র নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেেেছেন। ৯ নভেম্বর সোমবার বিকেল ৫টায় সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সম্পদ চন্দ্রদে ওই ওয়ার্ডের নিতাই চন্দ্র রক্ষিত দের ছেলে। সে ভোলা সরকারি কলজের অনার্স চতুর্থবর্ষের ছাত্র ছিলেন।
নিহত সম্পদ চন্দ্রদের বোন মৌসুমি জানান, প্রতিদিেিনের ন্যায় আমার ভাই বিকেলে খাওয়া দাওয়া করে তার রুমে ঘুমাতে যান। পরে বিকেল ৫টার দিকে আমরা তার রুমে খুব জোরে নড়াচড়ার শব্দ শুনতে পাই। রুমের ভিতর গিয়ে আড়ার সঙ্গে ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমাদের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করনে।
খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, নিহতের রুমে আমরা একটি চিরকুট পাই। প্রাথমিক ভাবে ধারণা করা যােেচ্ছে এ মৃত্যু প্রেম ঘটিত বিষয়ে হয়ে থাকতে পারে । তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।