হাজি সেলিমের সাজার মামলার নথি তলব

  • আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২০, ০৫:২৭
  • 687 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২০, ০৫:২৭
  • 687 বার পঠিত
হাজি সেলিমের সাজার মামলার নথি তলব

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা যে মামলায় সাংসদ হাজি সেলিমের সাজা হয়েছিল, সেই মামলার বিচারিক আদালতে থাকা নথি তলব করেছেন হাইকোর্ট।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন।

আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ওই নথি পাঠাতে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারককে বলা হয়েছে।

আজ আদালতে হাজি সেলিমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

হাজি সেলিম এখন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তাঁর বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করেছিল দুদক। এই মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল বিচারিক আদালত রায়ে হাজি সেলিমকে ১৩ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করেন। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট হাজি সেলিমের সাজা বাতিল করেন। তবে এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে।

দুদকের করা আপিলের শুনানি নিয়ে ২০১৫ সালের ১২ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। একই সঙ্গে হাইকোর্টে ওই আপিল (হাজি সেলিমের) পুনঃ শুনানি করতে বলা হয়। এরপর প্রায় পাঁচ বছর ওই আপিলের আর পুনঃ শুনানি হয়নি। এ মামলায় হাজি সেলিম জামিনে আছেন।

সম্প্রতি আপিলটি শুনানির উদ্যোগ নেয় দুদক। এরপর বিষয়টি হাইকোর্টের কার্যতালিকায় ওঠে। তার ধারাবাহিকতায় আজ বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতে থাকা নথি তলব করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493