খুলে দেয়া হতে পারে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান

  • আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২০, ০৫:৩৯
  • 762 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২০, ০৫:৩৯
  • 762 বার পঠিত
খুলে দেয়া হতে পারে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান

স্কুল-কলেজ খোলা নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত আসতে পারে। এ বিষয়ে আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের গণমাধ্যমকে জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা নতুন করে ছুটি বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের কাছে নতুন সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরবেন। অসমর্থিত একটি সুত্র জানায় মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতির কারণে গত আট মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও নতুন করে আর ছুটি বাড়ানো হচ্ছে না। আগামী ১৫ নভেম্বর থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। সেখানে পরবর্তী এসএসসি পরীক্ষার্থীদের স্বশরীরে ক্লাস শুরু করা হবে। আগামী বছর নির্ধারিত সময়ে এসএসসি পরীক্ষা আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এসএসসি পরীক্ষার জন্য তাদের প্রস্তুতি শুরু করা হবে।
করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে স্বাস্থ্যবিধি মেনে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও তিনি জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493