বরিশাল ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সৌদি আরবের জেদ্দায় বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ হামলার ঘটনাটি ঘটে। দেশটিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত অমুসলিম সেনাদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছে বলে জানা গেছে।
এ অনুষ্ঠানটি প্রতিবছরই আয়োজিত হয়ে থাকে। হামলার সময় অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে উঠে এসেছে। হামলায় একজন গ্রিসের নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।
ফ্রান্স এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছে এবং দেশটিতে অবস্থানরত তাঁর নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে।