হাফিজ ঝড়ে ফাইনালের পথে তামিমরা

  • আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০২০, ২১:৩৯
  • 772 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০২০, ২১:৩৯
  • 772 বার পঠিত
হাফিজ ঝড়ে ফাইনালের পথে তামিমরা

ব্যাট হাতে শুরুটা দারুণ করেছিলেন তামিম ইকবাল। রাহাত আলির করা ইনিংসের দ্বিতীয় ওভারে হাঁকান জোড়া বাউন্ডারি। পরের ওভারে সাকিব মাহমুদের কোমড়ের ওপরে থাকা ডেলিভারিকে অসাধারণ এক ফ্লিকে পাঠিয়ে দেন সোজা সীমানার ওপারে। মনে হচ্ছিল, ভালো কিছুই উপহার দেবেন তামিম।

কিন্তু তা হয়নি। ছক্কা হাঁকানোর পর আর বেশিক্ষণ থাকতে পারেননি, বুক বরাবর আসা শর্ট বলে হুক করতে গিয়ে তুলে দেন আকাশে, গ্লাভসবন্দী করে তার বিদায়ঘণ্টা বাজান ইমাম উল হক। ফলে ১০ বলে ১৮ রানেই থেমে গেছে পাকিস্তান সুপার লিগের এবারের সফরে তামিমের প্রথম ম্যাচের যাত্রা।

তবে তামিম না পারলেও, তার পরে উইকেটে আসা মোহাম্মদ হাফিজ খেলেছেন বড় ইনিংস, দলকে পাইয়ে দিয়েছেন সহজ জয়। যার সুবাদে এলিমিনেটর জিতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের টিকিট পেয়েছে তামিমের দল লাহোর কালান্দার্স। সেখানে মুলতান সুলতানসকে হারালেই মিলবে ফাইনালের টিকিট।

শনিবার রাতে পিএসএলের এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমিকে ৫ উইকেটে হারিয়েছে লাহোর কালান্দার্স। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান করেছিল পেশোয়ার। জবাবে হাফিজের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে লাহোর।
রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারের প্রথম ফাখর জামানকে (৭ বলে ৬) সাজঘরে পাঠান সাকিব। একই ওভারের শেষ বলে তামিমকেও ফেরান তিনি। আউট হওয়ার আগে ২ চার ও ১ ছয়ের মারে ১০ বলে ১৮ রান করেছেন তামিম। তিন ওভারের মধ্যে ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।
চাপ আরও বাড়ে পঞ্চম ওভারে অধিনায়ক সোহেল আখতার (৮ বলে ৭) ফিরে গেলে, মাত্র ৩৩ রানে তখন সাজঘরে লাহোরের তিন ব্যাটসম্যান। সেখান থেকে দলকে প্রায় একা হাতেই জয়ের বন্দরে নিয়ে যান হাফিজ। দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ চার ও ২ ছয়ের মারে খেলেন ৪৬ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস।

হাফিজের সঙ্গে অবদান রাখেন বেন ডাঙ্ক (১৯ বলে ২০), সামিত প্যাটেল (১৭ বলে ২০) ও ডেভিড উইসেরা (৭ বলে ১৬)। যার সুবাদে এক ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নেয় লাহোর, পেয়ে যায় দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট। আজ (রোববার) রাত ৯টায় মুলতানের মুখোমুখি হবে তারা।
এর আগে পেশোয়ারকে ১৭০ রানের সংগ্রহ এনে দেয়ার মূল কৃতিত্ব হার্ডাস ভিলজোয়েনের। নিজেদের ইনিংসের শেষে ১৫ বলে ৩৭ রান করে পেশোয়ার। ভিলজোয়েন খেলেন ৩ চার ও ৩ ছয়ের মারে ১৬ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস। এছাড়া ২৪ বলে ৩৯ রান করেন শোয়েব মালিক। লাহোরের পক্ষে ৩ উইকেট নেন দিলবার হুসেইন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493