বরিশাল ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ভোলার দৌলতখানে ১৮ নভেম্বর দৌলতখান থেকে ভোলাগামী চৈতি ট্রভেল্স নামক যাত্রীবাহী বাস ও মাহেন্দ্র সংঘর্ষে পৌরসভার ৩নং ওয়ার্ডের (চরখলিফা মাদ্রাসা মোড়ে) সত্তার মিয়ার স্বমিলের সামনে পথচারী তানজিল(১৫) নিহত হয়। নিহতের পরিবারকে ১৯নভেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক’র নির্দেশে নগদ ১০,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদান করেন, উপজেলা নির্বাহি অফিসার মোঃ কাওসার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার বলেন, এ দুর্ঘটনা সহ অসংখ্য দুর্ঘটনা রাস্তারপাশে এলোমেলো ভাবে রাখা স্বমিলের গাছের গুড়ির কারণে হয়ে থাকে। এদের বিরুদ্ধে শিঘ্রই অভিযান পরিচালনা করা হবে। এছাড়া দৌলতখান পৌরসভাস্থ ফুটপাত দখলে রাখা দোকান, স্থাপনা ও যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।