ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ০০:৫৬
  • 1201 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ০০:৫৬
  • 1201 বার পঠিত
ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) নুরাবাদ ইউপির নির্বাচনী গণসংযোগ নিয়ে নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমান ও আনারস প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

 

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে নুরাবাদ বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকরা গণসংযোগ করছিল। এসময় আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থকরা লাঠি-সোটা নিয়ে হামলা চালালে ঘটনার সূত্রপাত ঘটে। খবর পেয়ে দু’পক্ষের সমর্থকরা লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে ওই বাজারের দু’পাশে অবস্থান নেয়। পরে প্রায় দুই ঘণ্টা দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশের তিন সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে চারজন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুলারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল, জসিম ও কনস্টেবল সোহাগ আহত হয়েছেন। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

 

নুরাবাদ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493