চলেই গেলেন বাদল রায়

  • আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২০, ০৬:১৬
  • 800 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২০, ০৬:১৬
  • 800 বার পঠিত
চলেই গেলেন বাদল রায়

শেষ পর্যন্ত সবাইকে ফাঁকি দিয়ে চলেই গেলেন বাদল রায়। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা আজ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। কিছুদিন আগে লিভার ক্যানসার ধরা পড়েছিল তাঁর। সেটি ছিল চতুর্থ পর্যায়ে। আজ তাঁর সব কষ্টের সমাপ্তি ঘটল।

গত ১৫ নভেম্বর লিভার ক্যানসার ধরা পড়ার পর থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাদল রায়। হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। ক্যানসার ধরা পড়ার এক সপ্তাহের মধ্যেই চলে গেলেন না ফেরার দেশে।

বাদল রায়ের দীর্ঘ দিনের সতীর্থ, সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বলেন, ‘বাদলকে স্কয়ার হাসপাতাল ছেড়ে দিয়েছিল। তাঁকে বাড়ি নিয়ে যেতে বলেছিল। তবে পরিবারের পক্ষ থেকে তাঁকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও পরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ মেডিকেলেই তাঁর মৃত্যু হয়েছে।’
বিজ্ঞাপন

২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন মোহামেডানের সাবেক এই অধিনায়ক। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে। দীর্ঘ চিকিৎসার পর সেরে উঠলেও সেই অসুস্থতা ছাপ ফেলে যায় তাঁর শরীরে। গত আগস্টে আক্রান্ত হন কোভিডে। অসুস্থ অবস্থাতেও ফুটবলের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। বাফুফের বিভিন্ন ব্যাপারে সোচ্চার হতে দেখা গেছে তাঁকে। ক্যাসিনো-কাণ্ডের পর মোহামেডানের পুনর্গঠনে রাখেন বড় ভূমিকা। সর্বশেষ বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচনও করেছেন কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হয়ে। এর আগে বাফুফের সহ সভাপতি হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন বাদল রায়।

১৯৮১ ও ১৯৮৬ সালে মোহামেডানের অধিনায়ক ছিলেন তিনি। ১৯৮৬ সালে টানা তিন বছর পর মোহামেডানের লিগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বাদল রায়। খেলা ছাড়ার পর মোহামেডানের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন সাবেক এই তারকা ফুটবলার।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493