বরিশাল ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মহর্রম, ১৪৪৮ হিজরি
পেশাজীবি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র দ্বিবার্ষিক নির্বাচনে ঝালকাঠি সন্তান খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ- সভাপতি ও দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান মো.রাশিদুল ইসলাম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ইভিএমে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান কায়কোবাদ মিলন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এর আগে সকাল ৯টায় দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশ শুরু হয় ১টা পর্যন্ত চলে । নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এম আবদুল্লাহ প্যানেল থেকে সভাপতি ও মহাসচিবসহ ১০ জন এবং রুহুল আমিন গাজীর নেতৃত্বাধীন প্যানেল থেকে একটি সহ-সভাপতি পদসহ ৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে এম আবদুল্লাহ পেয়েছেন ১৫৯ ভোট। প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন গাজী পেয়েছেন ১৫০ ভোট। মোট ৩২৮ জন ভোটারের মধ্যে ৩১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সারা দেশের ১২টি অঙ্গ ইউনিয়ন থেকে প্রতি দশ জনে একজন কাউন্সিলর নির্বাচন করে পাঠানো হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী তারাই চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন। নির্বাহী পরিষদের ১৮টি পদে ভোট গ্রহণ করা হয়। ১৯টি পদের মধ্যে মহাসচিব নুরুল আমিন রোকন বিনাপ্রতিন্দিতায় নির্বাচিত হয়েছেন । সহ-সভাপতির ৩টি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- মোদাব্বের হোসেন(বাংলাদেশ প্রতিদিন,ঢাকা)
রাশিদুল ইসলাম
(মানবজমিন,খুলনা)ও ওবায়দুর রহমান শাহীন (অর্থনীতি প্রতিদিন,ঢাকা)।
রাশিদুল ইসলাম খুলনায় কর্মরত জাতীয় পত্রিকার রিপোর্টার ও ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল নিউজ পেপার রিপোর্টার ফোরামের সভাপতি,খুলনাস্হ ঝালকাঠি জেলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।তিনি ঝালকাঠির বেশাইন খানে প্রতিষ্ঠিত সমাজকল্যাণ মূলক সংগঠন ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বেশাইন খান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যানিকেতনের স্থায়ী দাতা সদস্য।
রাশিদুল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার বেশাইন খান গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ফজলুর রহমান সিকদারের পুত্র।তাঁর বিজয়ে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত)আবুল হাসান হিমালয়।#