দৌলতখানে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২০, ০৬:২৪
  • 836 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২০, ০৬:২৪
  • 836 বার পঠিত
দৌলতখানে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

দৌলতখান (ভোলা) প্রতিনিধি॥
নিয়োগবিধি সংশোধন, টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে দৌলতখানে কর্মবিরতি পালন করছে হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন দৌলতখান উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কম্পেøক্স চত্বরে ( সকাল ৯ টা থেকে বিকাল ৩টা) পর্যন্ত এ কর্মবিরতি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন দৌলতখান শাখার সভাপতি মোঃ মাইনুদ্দিন। এসময় বক্তারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। ২০১৮ সালের ২ জানুয়ারী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়ার পরও দাবি বাস্তবায়ন হয়নি।’ তাঁরা বলেন, ২০২০ সালের ২০ ফেব্রুয়ারী হাম-রুবেলা ক্যাম্পেইন-এর কার্যক্রম বর্জন করলে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দাবিসমূহ মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন । দুঃখজনক হলেও লিখিত সেই সিদ্ধান্ত অদ্যবধি বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493