ম্যারাডোনার মৃত্যু ঘিরে রহস্য, তদন্ত দাবি আইনজীবীর

  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২০, ২৩:১২
  • 846 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২০, ২৩:১২
  • 846 বার পঠিত
ম্যারাডোনার মৃত্যু ঘিরে রহস্য, তদন্ত দাবি আইনজীবীর

বিতর্ক সুপারস্টারদের পিছু ছাড়ে না। জীবিত থাকতেই শুধু নয়। মারা গেলেও নানা বিতর্ক, নানা রহস্য তৈরি হয়। সুপারস্টার দিয়েগো ম্যারাডোনাকে নিয়েও বিতর্ক শুরু হয়েছে। তার মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে ক্রমশ। আর এই বিতর্কের জন্ম দিয়েছেন তার আইনজীবী মাতিয়াস মরিয়া নিজেই। বলেছেন, তদন্ত করতে হবে, কেন দিয়েগো চিকিৎসাহীন ছিলেন দিনের আধাবেলা। অ্যাম্বুলেন্স আসতে আধাঘণ্টা দেরি হলো কেন? এই প্রশ্নও সামনে এনেছেন।

আইনজীবী মাতিয়াস মরিয়া এক বিবৃতিতে পূর্ণ তদন্ত দাবি করেছেন। আইনজীবী মরিয়াই ম্যারাডোনার মৃত্যুর খবর প্রথম জানিয়েছিলেন। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার ম্যারাডোনা মারা যান। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের উত্তরে টিগ্রেতে এক ভাড়াবাড়িতে ম্যারাডোনার মৃত্যু হয়। টুইটারে দেয়া বিবৃতিতে মরিয়া চিকিৎসাবিহীন অবস্থায় থাকাকে অপরাধমূলক মূর্খতা বলে বর্ণনা করেছেন। আর্জেন্টিনার গণমাধ্যম অবশ্য রিপোর্ট করেছে, খবর পাবার সঙ্গে সঙ্গে ৯টি অ্যাম্বুলেন্স তার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। মরিয়ার কথা, অ্যাম্বুলেন্স পৌঁছেছিল এটা ঠিক, কিন্তু আধাঘণ্টা পর। কেন এত সময় নিল, এর পেছনে কী কারণ থাকতে পারে তা তদন্ত করে দেখতে হবে। এটা এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। দিয়েগো তাকে বলে গেছেন, তুমি আমার সৈনিক। ক্ষমাহীন দৃষ্টিতে সবকিছু দেখবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581