পুলিশ হবে জনতার, মুজিব বর্ষের অঙ্গীকার মনপুরায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০২০, ০৬:৩৫
  • 833 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০২০, ০৬:৩৫
  • 833 বার পঠিত
পুলিশ হবে জনতার, মুজিব বর্ষের অঙ্গীকার মনপুরায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
‘পুলিশ হবে জনতার, মুজিব বর্ষের অঙ্গীকার,’‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভোলার মনপুরায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা সাড়ে ১১ টায় মনপুরা থানার সামনে অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।
এই সময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বিভিন্ন দিক-নির্দেশনা বক্তব্যসহ আইজিপির ৫ দফা তুলে ধরনে। এছাড়াও তিনি পুলিশকে সবধরনের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এর আগে কমিউনিটি পুলিশিং সভার বিশেষ অতিথি হিসাবে মনপুরার বিভিন্ন অপরাধ ও পুলিশের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, থানা কমিউনিটি পুলিশের সভাপতি ও সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, আ’লীগ সহ-সভাপতি একেএম শাহজাহান মিয়া, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর ও মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581