বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০২০, ০৬:৪২
  • 764 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০২০, ০৬:৪২
  • 764 বার পঠিত
বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম

কোন কারণ ছাড়াই েেড়ই চলেছে চাল, পেঁয়াজ, আলু ও ভোজ্যতেলের দাম । পাশাপাশি গত সপ্তাহের তুলনায় ডিমও বাড়তি দরে বিক্রি হচ্ছে। ফলে এ নিত্যপণ্যগুলো কিনতে ভোক্তাকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ কাঁচাবাজার ও নয়াবাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

এদিকে এ নিত্যপণ্যগুলোর দাম বাড়ার চিত্র সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক পণ্য মূল্য তালিকায়ও লক্ষ্য করা গেছে। টিসিবি বলছে, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সরু চাল ৭ দশমিক ৭৬ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ৬ দশমিক ৬৭ শতাংশ বাড়তি দরে। পেঁয়াজ প্রতি কেজি সপ্তাহের ব্যবধানে ১৬ দশমিক ৬৭ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি ৭ দিনের ব্যবধানে ১১ দশমিক ৮৪ শতাংশ বাড়তি দামে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৬ দশমিক ৯০ শতাংশ বেশি দরে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ৬২-৬৮ টাকা। যা ৭ দিন আগে ছিল ৫৭-৬২ টাকা। বিআর-২৮ চাল বিক্রি হয়েছে ৫৫-৫৬ টাকা। যা ১ সপ্তাহ আগে ছিল ৫০-৫২ টাকা। মোটা চালের মধ্যে স্বর্ণা প্রতি কেজি বিক্রি হয়েছে ৫০-৫২ টাকা। যা ৭ দিন আগে ছিল ৪৮-৫০ টাকা।

অন্যদিকে বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করলেও সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে। এ দিন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৬৫ টাকা, ৭ দিন আগে ছিল ৬০ টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪০ টাকা, ১ সপ্তাহ আগে ছিল ৩৫ টাকা। এদিকে গত কয়েক দিন ধরে আলুর দাম কমতে থাকলেও সরবরাহ সংকটের অজুহাতে আবারও আলুর দাম বাড়তে শুরু করেছে। খুচরা বাজারে বৃহস্পতিবার প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৪২-৪৬ টাকা। যা ৭ দিন আগে ছিল ৩৫-৪০ টাকা। এ দিন খুচরা পর্যায়ে প্রতি হালি ফার্মের ডিম বিক্রি হয়েছে ৩২-৩৪ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ৩০-৩২ টাকা। অন্যদিকে গত কয়েক মাস থেকেই ধাপে ধাপে ভোজ্যতেলের দাম বেড়েছে। নতুন করে সপ্তাহ ব্যবধানে নিত্যপণ্যটির দাম আবারও বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কোম্পানিভেদে বিক্রি হয়েছে ১১৫-১২৫ টাকা। যা ৭ দিন আগে ছিল ১১০-১১৫ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে সর্বোচ্চ ৫৬০ টাকা। যা ১ সপ্তাহ আগে ছিল ৫৪০ টাকা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493