শীতে ভ্রমণে যাওয়ার প্রস্তুতি

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৯, ০৭:০১
  • 1174 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৯, ০৭:০১
  • 1174 বার পঠিত
শীতে ভ্রমণে যাওয়ার প্রস্তুতি

শীতকাল মানেই তো ঘর থেকে দু’পা বাড়ানো। সকালে কুয়াশা কাটিয়ে ঠান্ডা সূর্য দেখা বা শিশির ভেজা ঘাসে পা ডুবিয়ে হাঁটা অনেকটা পথ! ঘুরতে যাওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর কী হতে পারে। তবে যেখানেই ঘুরতে বের হোন না কেন, থাকা চাই পুরোপুরি প্রস্তুতি। তা না হলে আনন্দ ভ্রমণ পরিণতি হতে পারে নিরানন্দে।

যথাযথ পোশাক

যাওয়ার আগে জায়গাটির তাপমাত্রা সম্পর্কে জেনে নিন। সমুদ্র বা কম ঠান্ডার জায়গায় গেলে মোটামোটি মানের শীতের পোশাকেই কাজ চলে যাবে। ব্যাকপ্যাকের ওজন না বাড়িয়ে সর্বাবস্থায় উপযুক্ত একটি গরমের কাপড় নেবার চেষ্টা করুন। বন-জঙ্গলে যেতে পুরো শরীর ঢেকে থাকে এমন পোশাক পরুন; পোকামাকড়ের কামড়, কাঁটালতা থেকে রক্ষা পাবেন। পানিতে নামবেন এমন কোথাও ভ্রমণে গেলে এমন পোশাক পরুন যা পানিতে ভিজলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

টুকিটাকি তবে জরুরি

ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু, রেজর-ফোম, আয়না, চিরুনি, লোশন ইত্যাদি টুকিটাকি; তবে জরুরি। শীতে সবসময় সঙ্গে ছোট একটা পেট্রোলিয়াম জেলি নিতে ভুলবেন না। শীতকাল ঠাণ্ডা, জ্বর, কাশিসহ নানা অসুখ হতে পারে, তাই ওষুধ নিতে পারেন। ব্যাগপ্যাকের সময় এগুলো মনে করে নিয়ে নিন।

খোঁজখবর

বেড়াতে যাওয়ার আগে গন্তব্যস্থল সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেয়া জরুরি। শীতকালে ভ্রমণে ক্ষেত্রে তো কথাই নেই, কারণ একেক জায়গায় শীতের প্রকোপ একেক রকম। তাই ঘুরতে বের হবার আগে অবশ্যই ভালোভাবে সেখানকার আবহাওয়ার খোঁজখবর নিয়ে বের হতে হবে। এই সামান্য খোঁজখবর নেয়া প্যাকিং বা অন্যান্য প্রস্তুতির ছোটখাটো ঝামেলা থেকে বাঁচিয়ে দিবে।

বুকিং

সম্ভব হলে যাওয়ার আগেই হোটেল বুকিং দিন। কারণ শীতের মৌসুমে অনেক সময় হোটেল সংকটে পড়তে হয়। এ জন্য বিভিন্ন হোটেলের ওয়েবসাইটে অথবা ট্রাভেল এজেন্সির সাহায্য নিতে পারেন।

সুস্থ থাকুক শিশু

ঘুম ভালো না হলে শিশুরা জার্নিতে অসুস্থ বোধ করতে পারে। ভ্রমণের দু-চার দিন আগে থেকে শিশুরা ভ্রমণে যাওয়ার প্রস্তুতি। যাতে পর্যাপ্ত ঘুমাতে পারে সে সুুযোগ করে দিন। ভ্রমণে শিশুর খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। সারাক্ষণ শিশুকে সঙ্গে নিয়ে না ঘুরে বেড়িয়ে শিশু যাতে একটু আরাম করতে পারে সে দিকেও নজর দিন। বিমানে তরল পদার্থ বহনে বিধিনিষেধ থাকে, ঝামেলা এড়াতে শিশুর জন্য ২০০ মিলির চেয়ে কম পরিমাণের দুধ পৃথক পৃথক বোতলে বহন করতে পারেন। সমস্যা হলে কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493