ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চায় না সরকার : কাদের

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৯, ০৭:০৭
  • 758 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৯, ০৭:০৭
  • 758 বার পঠিত
ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চায় না সরকার : কাদের

সরকার ভারতের সঙ্গে সম্পর্কের কোনো টানাপোড়েন চায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পবিরহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ভারতের এনআরসি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এই আইন পাশ তাদের অভ্যন্তরীণ বিষয়। ’

আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে একটা ইতিবাচক ভালো সম্পর্ক আমাদের আছে। এ সম্পর্কের কোনো টানাপোড়েন সৃষ্টি হোক-এটা আমরা চাই না। যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা পারস্পরিক আলাপ-আলোচনার ভিত্তিতে তার সমাধান খুঁজে নিব।’

আওয়ামী লীগ পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্বকে সামনে নিয়ে আসছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘এবারের কাউন্সিল হবে সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ। সম্মেলনে বিএনপি, ঐক্যফ্রন্ট ও বাম সংগঠনগুলোকেও আমন্ত্রণ জানানো হবে।’

এ সময় আওয়ামী লীগের ভিশনগুলো বাস্তবায়ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন করে দল সাজানো হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493