বৃটেন থেকে এলে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২০, ০৫:৫৩
  • 723 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২০, ০৫:৫৩
  • 723 বার পঠিত
বৃটেন থেকে এলে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন

বৃটেন থেকে কেউ বাংলাদেশে এলে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুশাসন দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এক ব্রিফিংয়ে তিনি বলেন, লন্ডন থেকে যারা আসবে তাদেরকে কোয়ারেন্টিনে যেতে হবে। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালকেরও (রিপোর্ট) নেগেটিভ থাকে, তারপরেও তাকে কম্পোলসারি ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রধানমন্ত্রী আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।
রাজধানীর দিয়াবাড়ী ও হজ ক্যাম্পে কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কিছু হোটেলের ব্যবস্থাও রাখা হবে। তিনি জানান, লন্ডন থেকে যারা আসবেন তাদের দুটো বিকল্প দেওয়া হবে। দিয়াবাড়ী আর হজ ক্যাম্পে সরকারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন অথবা হোটেলে নিজস্ব খরচে কোয়ারেন্টিন।
আনোয়ারুল বলেন, আলোচনা হয়েছে কয়েকটা হোটেলকে ট্যাগ করতে। আগে থেকে নোটিফিকেশন দিয়ে অপশন দিয়ে দিলে তারা কি আমাদের কোয়ারেন্টিনে থাকবে নাকি… সিলেটে যদি আসে তাহলে সিলেটেরটা সিলেটে করা হবে।
সরকারের কোয়ারেন্টিনে না থেকে হোটেল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হোটেল খরচ দিতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, আমাদের যারাই সিঙ্গাপুরে যাচ্ছেন, অন্য কোনো অপশনই নেই।…তারা আগে থেকেই রুম অ্যালট করে দিচ্ছে, ওই রুমের বাইরে আসতে পারবেন না। নেগেটিভ হলেও হবে না, এরপরেও সেখানে তাদের থাকতে হচ্ছে।
তারা আবার টেস্ট করবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493