দেশে করোনায় আরও ১৬ মৃত্যু

  • আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২১, ০৮:৪১
  • 741 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২১, ০৮:৪১
  • 741 বার পঠিত
দেশে করোনায় আরও ১৬ মৃত্যু

রোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮১৯ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৭১৮ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ২০ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৯৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩৬৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৩ লাখ ৮৫ হাজার ৭৭৯টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ০০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ দশমিক ৪৮ শতাংশ।

নতুন যে ১৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১০ এবং নারী ৬ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৯৬৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৪ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493