মুক্তিযুদ্ধে বরিশালে শান্তি কমিটিতে ছিলেন যারা

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৯, ০৮:৪৭
  • 888 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৯, ০৮:৪৭
  • 888 বার পঠিত
মুক্তিযুদ্ধে বরিশালে শান্তি কমিটিতে ছিলেন যারা

মহান মুক্তিযুদ্ধের সময় বরিশাল জেলা শান্তি কমিটির সদস্য সংখ্যা ছিলো ৩২ জন। স্বাধীনতার পরবর্তী সময়ে শান্তি কমিটির জেলা সভাপতি আব্দুর রহমান বিশ্বাস ছিলেন বিএনপি সরকারের আমলে রাষ্ট্রপতি।

ওই তালিকা অনুযায়ী জেলা শান্তি কমিটিতে সভাপতি ছিলেন দুইজন। প্রথমজন হচ্ছেন এ্যাডভোকেট আব্দুর রব। তিনি ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এরপর ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সভাপতির দায়িত্ব পালন করেন ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের রাষ্ট্রপতি থাকা আব্দুর রহমান বিশ্বাস।

মুক্তিযোদ্ধাদের দেয়া তথ্যে জানা গেছে, ওই শান্তি কমিটিতে একজন হিন্দু আইনজীবীও ছিলেন। চারজন সহ-সভাপতি পদের একজন ছিলেন বরিশাল নগরীর হাসপাতাল রোডের বাসিন্দা এ্যাডভোকেট প্রমথ কুমার সেন। তিনি (প্রমথ কুমার সেন) দেশ স্বাধীনের পর ভারতে পালিয়ে যায়।

সেখানে অবস্থানকালেই সে মারা যায়। কমিটির অপর তিন সহ-সভাপতি হচ্ছেন-বরিশাল নগরীর সদর রোডের শাহজাহান চৌধুরী, প্যারারা রোডের বাসিন্দা এ্যাডভোকেট সামসের আলী এবং সৈয়দ হাতেম আলী (হাতেম মীরা)। এদের মধ্যে দেশ স্বাধীন হবার পর পাকিস্তানীদের সাথে পালাতে গিয়ে সদর রোডের শাহজাহান চৌধুরী মারা যায়।

শান্তি কমিটির সেক্রেটারী ছিলেন-নগরীর সিএন্ডবি রোডের বাসিন্দা এ্যাডভোকেট আবুল হোসেন সিকদার। জয়েন্ট সেক্রেটারী ছিলেন জামায়াত নেতা নগরীর নুরিয়া স্কুলের তৎকালীন প্রধানশিক্ষক খলিলুর রহমান।

ট্রেজারার ছিলেন বরিশালের সাবেক পৌর চেয়ারম্যান গোলাম মাওলা। দপ্তর সম্পাদক ছিলেন নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা সৈয়দ শের আলী (মোক্তার)।

ওই কমিটির সদস্যরা হলেন-নগরীর গীর্জামহল্লা সড়কের বাসিন্দা মাওলানা বশিরুল্লাহ আতাহারী, নগরীর কলেজ রোডের এ্যাডভোকেট বিডি হাবিবুল্লাহ, আলেকান্দার আদম আলী হাজী, সৈয়দ হাতেম আলী কলেজের তৎকালীন অধ্যক্ষ কাজী মোতাহার হোসেন,

সদর রোডের নজিব উদ্দীন আহম্মেদ, হাটখোলার সামসুদ্দিন তালুকদার, সদর রোডের ডাঃ ইমান আলী, কাউনিয়ার নোয়াব আলী, হাটখোলার আমজেদ মৃধা, নবগ্রাম রোডের মিনহাজউদ্দিন আহমেদ খান, আলেকান্দার মীর আনোয়ার হোসেন, বগুড়া রোডের সৈয়দ ফজলে আলী,

সৈয়দ মুনসুর আলী (মুনসুর মীর), ভাটিখানার আতাউর রহমান মুন্সী, নতুনবাজারের মতিয়ার রহমান তালুকদার, বৈদ্যপাড়ার কাঞ্চন গাজী, নবগ্রাম রোডের রাজ্জাক চৌধুরী, বাজার রোডের স্বরুব আলী মিয়া, হাসপাতাল রোডের জবান আলী খান,

ব্রাউন কম্পাউন্ড রোডের আফসার উদ্দিন সরদার এবং বিএম স্কুল রোড এলাকার বাসিন্দা আব্দুল মজিদ মুন্সী।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493