করোনায় আরও ২৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২১, ০৫:৫৯
  • 760 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২১, ০৫:৫৯
  • 760 বার পঠিত
করোনায় আরও ২৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে মারা গেছেন ২৩ জন। এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৬৯ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সুস্থ হয়েছেন ৬৮১ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ২৩ শতাংশ।

আজ রোববার পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ৭ হাজার ৯০৬ জন। আর দেশে করোনাভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জন। করোনায় সংক্রমিতের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।
বিজ্ঞাপন

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে।

শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়, যা আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বজায় ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493