আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন

  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২১, ০৬:৫৫
  • 773 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২১, ০৬:৫৫
  • 773 বার পঠিত
আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দায়েরকৃত পৃথক তিনটি মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছেন দুদক। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী আকবর।

তিনি বলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ১নম্বর খাস খতিয়ানের সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণ, পিরোজপুর সদরের সরকারি ও অন্যান্য ব্যক্তি মালিকানার জমি, স্বরূপকাঠি (নেছারাবাদ) এ কে এম এ আউয়াল ফাউন্ডেশন ও পাঠাগারের নামে খাস জমি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করার পৃথক তিনটি মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। তিনটি মামলাই সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের অপরাধ প্রমাণিত হওয়ায় চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সম্পদ অর্জনের মামলায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি (২০২১) রবিবার এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493