চট্টগ্রাম নগরীতে সিরিয়াল বিস্ফোরণ, আতঙ্কে শুরু ভোটগ্রহণ

  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২১, ২১:৫৭
  • 697 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২১, ২১:৫৭
  • 697 বার পঠিত
চট্টগ্রাম নগরীতে সিরিয়াল বিস্ফোরণ, আতঙ্কে শুরু ভোটগ্রহণ

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত অনেকগুলো ভোটকেন্দ্র এলাকায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওইসব ভোটকেন্দ্র এলাকার জনমনে চরম আতঙ্ক তৈরী হয়েছে। ফলে এসব ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছে বলে জানান ভোটাররা।
ভোটাররা জানান, বুধবার সকাল ৬টার দিকে নগরীর ৪নং চান্দগাঁও ওয়ার্ডের ফরিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওয়াপদা কলোনী সরকারি বিদ্যালয় কেন্দ্র এলাকায় প্রথম বিস্ফোরণ ঘটে। এরপর থেমে থেমে ৮টা পর্যন্ত ৭টি বিস্ফোরণ ঘটায়। এতে ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী সমশের পাড়া, ফরিদের পাড়া ও চান্দগাঁও আবাসিক এলাকার জনমনে আতঙ্ক তৈরী হয়। ফলে এসব এলাকার মানুষ ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছে।
সরজমিনে দেখা যায়, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ওয়াপদা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তেমন ভোটার নেই। কয়েকজন ভোট প্রদান করলেও তারা আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর অনুসারী বলে জানিয়েছেন ভোটাররা।
এছাড়া নগরীর লালখান বাজার ওয়ার্ডের তিনটি কেন্দ্রের আশপাশের এলাকায় সকাল থেকে একের এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এরমধ্যে আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের অনুসারীরা লালখান বাজার মাদ্রাসা কেন্দ্র দখলের কথা জানিয়েছেন ভোটাররা।
একইভাবে নগরীর চকবাজার, উত্তর পাহাড়তলী, পাঠানটুুলি, ফিরিঙ্গিবাজার ও বাকলিয়া এলাকার দুটি ওয়ার্ডের বিভিন্ন ভোটকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি নগরীর বিভিন্ন ওয়ার্ডের ভোটকেন্দ্রে আতঙ্ক উপক্ষো করে ভোটা প্রদানের জন্য ভোটারদের দীর্ঘ লাইন ধরার খবর পাওয়া গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493