মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখল, সুচি গ্রেপ্তার

  • আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২১, ২৩:১৭
  • 821 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২১, ২৩:১৭
  • 821 বার পঠিত
মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখল, সুচি গ্রেপ্তার

রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে মিয়ানমারের সেনাবাহিনী। আজ খুব ভোরে অভ্যুত্থানের মধ্য দিয়ে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সুচি ও দেশটির প্রেসিডেন্টসহ বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তারা এক বিবৃতিতে বলেছে, নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ব্যাপক জালিয়াতির প্রেক্ষাপটে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে তারা। আর এর মধ্য দিয়ে তারা ক্ষমতা হস্তান্তর করেছে সেনাবাহিনী প্রধান অং মিং হ্লাইংয়ের কাছে। একই সাথে দেশে এক বছরের জন্য ঘোষণা করেছে জরুরি অবস্থা। সেনাবাহিনী মালিকানাধীন টেলিভিশনে এ ঘোষণা দেয়া হয়। ওদিকে রাজধানী ন্যাপিড এবং প্রধান বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে আরো মন্তব্যের জন্য ফোন করলে একজন সেনা মুখপাত্র কোন উত্তর দিতে অস্বীকৃতি জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493