ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: স্বামী পরিবার পলাতক

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২১, ০৬:০৬
  • 980 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২১, ০৬:০৬
  • 980 বার পঠিত
ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: স্বামী পরিবার পলাতক

ভোলার তজুমদ্দিনের নতুন বাজার এলাকায় স্বামীর বাড়ি থেকে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম আকলিমা বেগম (২৭)। আকলিমার পরিবারের অভিযোগ, স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতের বাবা আজিজল হক সাংবাদিকদের জানান, ৯ বছর আগে তার মেয়ের সঙ্গে শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার মো. ফরহাদের বিয়ে হয়। আকলিমা দুই সন্তানের জননী। বিয়ের পর থেকে ফরহাদ যৌতুকের জন্য আকলিমাকে মারধর করতো। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশ-মীমাংসায় বসলেও নির্যাতন বন্ধ হয়নি।
সর্বশেষ ৯ ফেব্রুয়ারি একই ঘটনায় স্বামী ফরহাদ আকলিমাকে মারধর করে। পরদিন বুধবার এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। পরে বৃহস্পতিবার সকালে তার গলায় ফাঁস দেয়া মরদেহ পাওয়া যায়।
আজিজুল হকের অভিযোগ, ফরহাদ ও তার পরিবারের লোকজন আকলিমাকে হত্যা করে গলায় রশি বেঁধে মরদেহ ঘরের ভিতরে রেখে পালিয়ে গেছে। ফরহাদ স্থানীয়ভাবে একজন বখাটে হিসেবে পরিচিত।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিহতের স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করলেও ময়নাতদন্তের রিপোর্ট না পেয়ে বা তদন্ত না করে এখনই কিছু বলতে রাজি হননি ওসি। নিহতের স্বামী, শ্বশুর, শ্বাশুড়িসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493