ঢামেকের আইসিইউতে অগ্নিকাণ্ড, তিন রোগীর মৃত্যু

  • আপডেট টাইম : মার্চ ১৬ ২০২১, ২৩:৩৯
  • 752 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৬ ২০২১, ২৩:৩৯
  • 752 বার পঠিত
ঢামেকের আইসিইউতে অগ্নিকাণ্ড, তিন রোগীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের তৃতীয় তলায় করোনা রোগীদের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ক্রিটিক্যাল রোগীদের অন্যত্র স্থানান্তর করতে গিয়ে তিন রোগীর মৃত্যু হয়েছে। রোগী মৃত্যুর সঙ্গে অগ্নিকাণ্ডের সম্পর্ক নেই। এর আগে বুধবার সকাল ৮টা ১০ মিনিটে আইসিইউতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের জিয়া রহমান জানান, আমরা সকাল ৮টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, অগ্নিকাণ্ডের সময় আইসিইউতে থাকা রোগীদের সরিয়ে ফেলা হয়েছে। তাদের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনেরই সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। যারা আইসিইউতে ছিলেন তাদের প্রত্যেকের অবস্থা ক্রিটিক্যাল ছিল।

পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, করোনা আক্রান্ত ক্রিটিক্যাল রোগীরা আইসিইউতে থাকে। প্রতিদিনই রোগী মারা যাচ্ছে। তবে আগুন লাগার সঙ্গে রোগী মৃত্যুর কোনো সম্পর্ক নেই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493