পৌরমেয়র ও তার স্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : মার্চ ১৮ ২০২১, ০৬:৫০
  • 783 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৮ ২০২১, ০৬:৫০
  • 783 বার পঠিত
পৌরমেয়র ও তার স্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের পৌর মেয়র ও তার স্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে পৃথক ২ টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি মামলায় আসামি করা হয়েছে পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও স্ত্রী নিলা রহমানকে আসামি করা হলেও আরেকটিতে পৌর মেয়র এবং পৌরসভার ২৭ কর্মকর্তা ও কর্মচারীকে অভিযুক্ত করা হয়। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বরিশাল দুর্নীতি দমন কমিশনে এই মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক আলী আকবর।

অভিযোগ সূত্রে প্রাপ্ত, জ্ঞাত আয় বহির্ভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার সম্পদ থাকায় মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া অবৈধভাবে ২২ জনকে বিভিন্নভাবে নিয়োগ দিয়ে এই বাবদ অবৈধ টাকা অর্জনের অভিযোগে পৌর মেয়র ও পৌরসভার ২৭ জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা করা হয়।

বরিশাল দুদকের উপ-পরিচালক আলী আকবর সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের নির্দেশনা অনুসারে এই দুই মামলা দায়েরের আগে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। সত্যতা পাওয়ায় অনুসন্ধান শেষে মামলা করা হয়েছে।

পৌর মেয়র হাবিবুর রহমান মালেক পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সভাপতি সাবেক সংসদ সদস্য একেএম আউয়ালের ভাই। আউয়াল এবং তার স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও সরকারি জমি দখলের অভিযোগে পৃথক মামলা রয়েছে দুদকের।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493