বাবাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা: ছেলের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম : মার্চ ১৮ ২০২১, ০৬:৫৪
  • 906 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১৮ ২০২১, ০৬:৫৪
  • 906 বার পঠিত
বাবাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা: ছেলের মৃত্যুদণ্ড

ভোলায় চাঞ্চল্যকর আব্দুল মুনাফ সাজি হত্যা মামলায় তার ছেলে আবু সায়েদ ওরফে সাঈদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে ভোলা জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চরআনন্দ পার্ট-১ গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়- আসামি আবু সায়েদ গত ২০১৭ সালের ২৩ আগস্ট বিকালে বসতবাড়িতে তার বাবা আব্দুল মুনাফ সাজিকে পথরোধ করে হত্যার উদ্দেশে পেছন দিক থেকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করে। বরিশাল থেকে ২৪ আগস্ট তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে আব্দুল মুনাফ সাজির মৃত্যু হয়।

এই বিয়োগান্তের ঘটনায় ২৫ আগস্ট নিহতের অপর ছেলে আব্দুর রব বাদী হয়ে আবু সায়েদের বিরুদ্ধে ভোলা থানায় হত্যা মামলা করেন। পরে মামলার আলোকে পুলিশ আসামি আবু সায়েদকে আটক করে। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১০ সাক্ষীকে আদালতে উপস্থিত করা হয়। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে পর্যালোচনা করে আসামি আবু সায়েদ ওরফে সাঈদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত পেনাল কোড ১৮৬০-এর ৩০২ ধারা মোতাবেক এ আদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু জানান, মামলাটি দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর বিচারকার্য পরিচালনার পর আজ একটি ঐতিহাসিক রায় হয়েছে। রায়ে আমরা খুশি।

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে বলছেন, আসামি ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন। রায়ের বিরুদ্ধে আমরা উচ্চআদালতে যাবো।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493