হাইকোর্টে জামিন পেলেন নৃত্যশিল্পী বরিশালের ইভান

  • আপডেট টাইম : মার্চ ২১ ২০২১, ০৬:৫০
  • 735 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২১ ২০২১, ০৬:৫০
  • 735 বার পঠিত
হাইকোর্টে জামিন পেলেন নৃত্যশিল্পী বরিশালের ইভান

নারী তথা মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার বরিশালের সন্তান ইভান শাহরিয়ার সোহাগকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রবিবার ইভানকে জামিন দেন। ইভানের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তুষার রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
অ্যাডভোকেট তুষার রায় জানান, মামলার এজাহারে ইভানের নাম নেই। এছাড়া যে দুটি মেয়েকে পাচারের অভিযোগ, সেই মেয়ে দুটিও কোনো অভিযোগ করেনি। এসব বিবেচনায় হাইকোর্ট জামিন মঞ্জুর করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্যান্সবারে কাজ দেওয়ার নামে নারীপাচারের অভিযোগে গতবছর ২ জুলাই মামলা করা হয়। এ মামলায় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গতবছর ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় দু’জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইভান শাহরিয়ার সোহাগের নাম উঠে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়। গতবছর ২১ সেপ্টেম্বর ইভানকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, দুবাইয়ে ড্যান্সবারে কাজ দেওয়ার নামে নারীপাচারের চক্রের সঙ্গে কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী জড়িত। তারা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে নারীদের সংগ্রহ করে কাজ দেওয়ার নামে দুবাই পাঠিয়ে আসছিল। এসব নারীদের দুবাইয়ের হোটেল ও ড্যান্সবারে যৌনকর্মে বাধ্য করা হতো বলে অভিযোগ রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493